• নরসিংদী
  • মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ;   ১০ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট নারায়ণগঞ্জে গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১২ পিএম
নরসিংদীর শীর্ষ সন্ত্রাসী সনেট নারায়ণগঞ্জে গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নরসিংদীতে হত্যা, মাদক ও অস্ত্রসহ বিভিন্ন অপরাধে ২৯টি মামলার আসামি সনেটকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও সাতটি গুলিসহ নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে এলাকার ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করেছে পুলিশ।

সোমবার (৯ নভেম্বর)বিকেলে নরসিংদী সদর মডেল থানার সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. আশিকুর রহমান।

এর আগে রবিবার রাতে নারায়ণগঞ্জ সদর উপজেলার পাঁচরুখী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সনেট (৩৮) নরসিংদী পৌর শহরের সাটিরপাড়া (বকুলতলা) মহল্লার বাদল মিয়ার ছেলে।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আশিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সনেটকে নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পাওয়া তথ্যের ভিত্তিতে নরসিংদী শহরের শালিধা মহল্লায় মানিক মিয়ার বাড়ির পেছনের একটি ফাঁকা জায়গা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও সাতটি গুলি উদ্ধার করা হয়।

তিনি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তার, চাঁদাবাজি ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে সনেট এসব অস্ত্র ও গুলি মজুত রেখেছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এদিকে, একই রাতে পৃথক অভিযান চালিয়ে সনেটের সহযোগী ও ১১টি মামলার আসামি রাকিবকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

তিনি আরও জানান, সনেটের বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে দেশের বিভিন্ন জেলায় মোট ২৯টি মামলা রয়েছে।

আইন ও আদালত বিভাগের জনপ্রিয় সংবাদ