• নরসিংদী
  • রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫৮ পিএম
নরসিংদীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের বিদায় সংবর্ধনা 

হলধর দাস: নরসিংদীতে  জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা  পরিবারের চার জন কর্মকর্তার বদলী ও পিআরএল জনিত বিদায় সংবর্ধনা গত সোমবার বিকেলে সম্পন্ন হয়েছে। 

জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কনফারেন্স রুমে উপজেলা ও জেলা শিক্ষা পরিবার আয়োজিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলার সাবেক মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ উদ্দিন আহমেদ। 
জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম আব্দুল খালেক এর সভাপতিত্ব আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারি জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ। 
বিদায় সংবর্ধনা  গ্রহণকারীরা হলেন, যথাক্রমে ভারপ্রাপ্ত জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, নরসিংদী মোঃ আব্দুর রউফ ভূঞা(বদলীজনিত), 
বেলাবো উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমান (পিআরএল জনিত),
পলাশ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার(বদলীজনিত) এবং
নরসিংদী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ক্যাশিয়ার সাদ্দাম হোসেন(বদলীজনিত)। 

অতিথিদের ক্র্যাস্ট দিয়ে সংবর্না জ্ঞাপন করা হয়। এসময় জেলার  সকল  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও একাডেমিক সুপারভাইজারগণ উপস্থিত ছিলেন। 
 

শিক্ষা বিভাগের জনপ্রিয় সংবাদ