• নরসিংদী
  • শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ৩০ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০৪ এএম
শিবপুরে ৭ বছরের শিশুকে যৌন হয়রানি, অভিযুক্ত গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুরে ৭ বছরের এক শিশুকে যৌন হয়রানি অভিযোগে জজ মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (২৯ মে) বেলা ১১ টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মোল্লাকান্দা গ্রামের আল আমিনের গ্যারেজে এই ঘটনা ঘটে।

এই ঘটনায় শিবপুর মডেল থানায় শিশুর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত জজ মিয়া পুটিয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের মৃত আবু সিদ্দিক মিয়ার ছেলে।

পুলিশ ও শিশুটির স্বজনরা জানায়, শুক্রবার বেলা ১১ টার দিকে ভুক্তভোগী শিশুটি প্রতিবেশীর গাছ তলায় আম কুড়াতে গেলে অভিযুক্ত জজ মিয়া ওই শিশুকে গাছ থেকে অনেক আম পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে আল আমিনের অটোরিকশা চার্জ দেওয়ার গ্যারেজে নিয়ে যায়। সেখানে চৌকির ওপর বসিয়ে লম্পট জজ মিয়া তার যৌন কামনা চরিতার্থ করতে জোরপূর্বক তার গোপনাঙ্গ শিশুটিকে স্পর্শ করাইয়া যৌন নিপীড়ন করে। এক পর্যায়ে শিশুটি পানি খাওয়ার কথা বলে বাহির হয়ে বাড়িতে চলে আসে।

বাড়িতে এসে শিশুটি কান্না করতে করতে তার মায়ের কাছে ঘটনা সবিস্তারে জানায়। পরে শিশুটির স্বজনরা বিষয়টি স্থানীয় কয়েকজনকে অবগত করে। পরে স্থানীয়রা লম্পট জজ মিয়াকে আটক করে পুলিশে খবর দিলে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত তাকে আটককৃত জজ মিয়াকে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, 'সংবাদ পাওয়ার পরপরই আমরা অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে আসি। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হবে।'
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ