পলাশ(নরসিংদী) প্রতিনিধি: নরসিংদী জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে গত ৯ মে রেলওয়ে কর্তৃপক্ষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন। উচ্ছেদ অভিযানে প্রায় দুই শতাদিক দোকান ও ঘরবাড়ি উচ্ছেদ করা হয়। উক্ত দোকানগুলো পূর্বে ঘোড়াশালের শীতলক্ষা নদীর সীমানা পিলারের ভিতরে সাদ্দাম মার্কেটে ব্যবসা করছিল।
গত ২৫/০১/২০২৫ তারিখে বিআইডব্লিউটিএ সাদ্দাম মার্কেটে অভিযান চালালে পরে তারা দোকানগুলো অবৈধভাবে রাস্তার পূর্ব পাশে রেলওয়ের জায়গা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিল।
গত ০৯/০৫/২০২৬ রেলওয়ে উচ্ছেদ অভিযান করলে পুনরায় নদী দখল করে ব্যবসা পরিচালনা করার পাঁয়তারা করছে এক স্বার্থনেশিমহল। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ব্যবসায়ী জানান,নদীর পাড়ে অবৈধ দোকান বসানো চেষ্টা করছে কয়েকজন। জানা গেছে এসব দোকান বসানোর নাম করে প্রতি দোকান থেকে আবার অর্থ আদায়ের অপচেস্টা করছে।এদিকে বিআইডব্লিউটিএ এর বাধার কারনে উক্ত দোকানপাট বসাতে পারছেনা।
এদিকে ঘোড়াশাল নদী বন্দর কর্মকর্তা উপপরিচালকের সাথে যোগাযোগ করলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।