• নরসিংদী
  • রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন হারুনুর রশীদ খান 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৪ পিএম
প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন হারুনুর রশীদ খান 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও হারুনুর রশীদ খান 

নিজস্ব প্রতিনিধি: সন্ত্রাসীদের গুলিতে আহত শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকালে গণভবনে তিনি এ সাক্ষাৎ করেন।

এসময় উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট সন্ত্রাসী কর্তৃক গুলিবিদ্ধ হওয়ার ঘটনার বর্ণনা দেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোযোগ দিয়ে হারুনুর রশীদ খানের কথা শুনেন এবং ঘটনাটি দেখবেন বলে আশ্বস্ত করেন।

সাক্ষাৎকালে শিবপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ফজলে রাব্বি খান এবং হারুনুর রশীদ খানের ছোট মেয়ে শর্মি খানম উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, 'আমাদের নেত্রী, মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলা চেয়ারম্যান হারুনুর রশীদ খানের গুলিবিদ্ধ হওয়ার ঘটনা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সুষ্ঠু বিচারের বিষয়ে আশ্বস্ত করেছেন।'

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

 

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ