• নরসিংদী
  • বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০২ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:২৯ পিএম
নরসিংদীতে জ্বালানি তেল জব্দ ও জরিমানা আদায়

স্টাফ রিপোর্ট : নরসিংদীতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালিয়ে অসদুপায়ে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল জব্দ করেছে প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) রাতে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজারে গোপনে মজুদ করা দোকানে অভিযান চালিয়ে অকটেন, পেট্রোল ও ডিজেল জব্দ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা ও খালিদ হাসান।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা বাজার ও পাঁচদোনা মোড় এলাকায় জ্বালানি তেল মজুদের তথ্য পাওয়া যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা এ অভিযান পরিচালনা করেন।

এসময় অসাধুপায়ে ২৭০ লিটার অকটেন ও ৭০০ লিটার ডিজেল মজুদের দায়ে পাঁচদোনা বাজারস্থ হুমায়ুন এন্টারপ্রাইজের মালিক হুমায়ুন করিবকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ১ হাজার লিটার ডিজেল ও ২০০ লিটার অকটেন মজুদের দায়ে ডাঙ্গা রোডস্থ আয়াজ এন্টারপ্রাইজের মালিক কাইয়ুমকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

একই সঙ্গে আয়াজ এন্টারপ্রাইজে উদ্ধারকৃত জ্বালানি তেল জনসাধারণের কাছে খোলা বাজারে বিক্রি করে অর্থ মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়। অন্যদিকে, হুমায়ুন এন্টারপ্রাইজ থেকে জব্দকৃত জ্বালানি তেল খোলা বাজারে বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে।

জ্বালানি তেলের কৃত্রিম সংকটের বিরুদ্ধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।

অর্থনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ