• নরসিংদী
  • শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ১০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ইসলামী সাংস্কৃতিক ও মহা সম্মেলন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৬ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম
শিবপুরে ইসলামী সাংস্কৃতিক ও মহা সম্মেলন অনুষ্ঠিত 
বক্তব্য রাখছেন সাবেক এমপি

শেখ মানিক: নরসিংদীর শিবপুরের আজকিতলা হাফেজ মোল্লা আব্বাছ আলী দাখিল মাদরাসার বার্ষিক ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা মাদ্রাসা মাঠে এই  ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মহা সম্মেলন এবং পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলার জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. হানিফ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়নগর ইউপি চেয়ারম্যান মো. নাদিম সরকার।

বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল খালেক, জয়নগর ডিগ্রী কলেজের প্রফেসর ডক্টর জামাল উদ্দিন ভূঁইয়া, ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোক্তার হোসেন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি সোহেল রানা প্রমুখ।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন মাদ্রাসার সুপার একেএম খোরশিদ আলম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রী।

জাগো নরসিংদী/প্রতিনিধি 

ধর্ম বিভাগের জনপ্রিয় সংবাদ