• নরসিংদী
  • শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৫ পিএম
নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা নিধন কর্মসূচির উদ্বোধন 

স্টাফ রিপোর্টার : সারাদেশে ডেঙ্গু রোগের প্রকোপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাওয়ায় নরসিংদীতে ডেঙ্গু রোগীর সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে নরসিংদী জেলার বিভিন্ন হাসপাতালগুলোতে বিপুল সংখ্যক ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

দেশজুড়ে ডেঙ্গু রোগের ভয়াবহতায় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে দেশব্যাপী আগামী ১২ সেপ্টেম্বর থেকে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে মশা মারার ওষুধ ছিটিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধর করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে পাঁচদোনা মোড়ে পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রশাসক, নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

পাঁচদোনা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. লোকমান হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় এসময় ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্যগণ ও পরিষদের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনকালে পাঁচদোনা ইউনিয়ন পরিষদ প্রশাসক, সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসান বলেন, ডেঙ্গু রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে মশা নিধন কার্যক্রম পরিচালনার অংশ হিসেবে আমরা আজ নরসিংদীর পাঁচদোনা ইউনিয়নে এ কার্যক্রমের উদ্বোধন করলাম। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ল্ডে এ কার্যক্রম চলমান থাকবে। 

নরসিংদীর পাঁচদোনা এলাকায় সাম্প্রতিক সময়ে ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাওয়ায় স্থানীয় প্রশাসনের উদ্যোগে মশা নিধনে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে বলে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষ জানায়।  মশা নিধনে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মশার প্রজননস্থলগুলো ধ্বংসে ফগার মিশিন দিয়ে ওষধ ছিটিয়ে যাবে বলেও পরিষদের পক্ষ থেকে জানানো হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ