• নরসিংদী
  • রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

'এ মাসের শেষ দিকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া হবে'


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:৫১ পিএম
প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা এখন খারাপ সময় অতিক্রম করছি। আশা করি এ মাসের শেষ দিকে করোনা অবস্থার একটু পরিবর্তন হবে। সেই সময় আমরা স্কুল-কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান আবার খুলে দিতে পারব।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে আয়োজিত উচ্চমাধ্যমিক ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত হয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

শেখ হাসিনা বলেন, আমরা যেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলতে পারি সেজন্য টিকাদান কার্যক্রম অব্যাহত রয়েছে। তাই যারা এখন পর্যন্ত টিকা নেননি তাদের প্রতি আমার অনুরোধ থাকবে-আপনারা টিকা নিন। এই ভ্যাকসিন নিলে পরে করোনা ধরলেও সেটা খারাপ পর্যায়ে যাবে না।

তিনি আরো বলেন, করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত আমাদের শিক্ষার্থীরা। আমরা অনলাইনে বা টেলিভিশনে ক্লাসের ব্যবস্থা করেছি। কিন্তু তারপরও শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া, সবার সঙ্গে মিলেমিশে থাকা হয়নি। নতুন সংস্করণ অমিক্রণের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। আমরা আশা করছি দ্রুতই সমাধান করতে পারব।

 

জাতীয় বিভাগের জনপ্রিয় সংবাদ