• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বৃদ্ধ দম্পতির অপমৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৫২ এএম
নরসিংদীতে বৃদ্ধ দম্পতির অপমৃত্যু

স্টাফ রিপোর্টার: নরসিংদীর চরাঞ্চলে ব্যবসায়ীর স্তুপ করে রাখা  ইটের ও ঘরের চালার নিচে চাপা পড়ে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ মে) সকালে নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল নজরপুর ইউনিয়নের ছগরিয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন, নরসিংদী সদর উপজেলার ছগরিয়াপাড়া গ্রামের মৃত আক্কেল আলীর ছেলে কালু মিয়া (৭৫) এবং তার স্ত্রী সবমেহের বেগম (৬২)। 

নিহতের ছেলে ইব্রাহিম মিয়া এবং এলাকাবাসী জানা যায়, স্থানীয় ইট-বালু ব্যবসায়ী আব্বাস ফকির নিহত কালু মিয়ার ঘরের পিছনে ইট জমিয়ে স্তুপ করে রাখে।  ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝড়ো হাওয়া ও টানা বৃষ্টিপাতের ফলে বৃষ্টির পানিতে স্তুপ করা ইটের নিচ থেকে মাটি সরে যায়। ভোর ৫টার দিকে বৃদ্ধ কালু মিয়া ও তার স্ত্রী ফজরের নামাজ আদায় করছিল। এসময়  ইটের স্তুপ কালো মিয়ার ঘরের  ভিতরে ধ্বসে পড়ে। এসময় টিনের বেড়া এবং চালা ভেঙ্গে তাদের উপর পড়ে। এতে ইটের স্তুপ ও ঘরের চালার নিচে চাপা পড়ে ওই বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন ইট ও টিন সরিয়ে তাদের মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইফুল হক স্বপন জানান, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। ঘরের পাশেই এক ব্যবসায়ীর ইটের স্তুপ ভেঙ্গেপরে স্বামী-স্ত্রী দুজনের মৃত্যু হয়েছে। এ  বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ