• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২৬ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৩৯ পিএম
শিবপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এসআই নিহত 
নিহত পুলিশ কর্মকর্তা সবুজ

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় পুলিশের এক এসআই মারা গেছেন। তার নাম  মো.সবুজ (৩০)। সে বেলাব উপজেলার খামারেরচর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

শনিবার (২৫ নভেম্বর) দুপুর ১২ টার দিকে শিবপুর থেকে আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সবুজ ডেমরা থানায় উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন। 

বিষয়টি নিশ্চিত করেছেন ডেমরা থানার ওসি (তদন্ত) মো: ফারুক মোল্লা।

শিবপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: নুর উদ্দিন জানান, সকালে সবুজ তার গ্রামের বাড়ি থেকে কর্মস্থল ডেমরা থানায় যাওয়ার উদ্দেশ‍্যে রওনা দেয়। সকাল ৯ টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরের বড়ইতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান তার বাইকের উপর উঠে যায়।

পরে আহত অবস্থায় তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ  হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাবার পর  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ করেন।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ