• নরসিংদী
  • বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৬ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:৩৪ পিএম
বেলাবতে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ চালক নিহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে দুই ট্রাকের  মুখোমুখি সংঘর্ষে ফায়জুর রহমান (৪০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছে।

এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন। শুক্রবার (৬ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কে উপজেলার নারায়ণপুর এলাকায় এই ঘটনা ঘটে। নিহত  সুনামগঞ্জ জেলার ধিরাই উপজেলার মৃত তৈয়ব আলী ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে সিলেটের সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী
একটি মালবাহী ট্রাক ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার নারায়ণপুর  পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ভৈরবমুখি অন্য একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। 

এতে ট্রাক দুটি রাস্তার পাশে ছিটকে পড়ে  চালক ও হেল্পাররা আহত হয়। তাদেরকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে ট্রাক চালক ফায়জুল মারা যায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তানভীর আহমেদ বলেন, 'দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একজন ট্রাক ড্রাইভার মারা গিয়েছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ