• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করণীয় শীর্ষক মতবিনিময়


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:০৮ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করণীয় শীর্ষক মতবিনিময়

শিবপুর প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণের অংশগ্রহণে প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে সোমবার (১২ জানুয়ারি) সকালে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: ফারজানা ইয়াসমিন।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: কবিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা সুমা যাদব, শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরউদ্দিন মোহাম্মদ আলমগীর প্রমুখ।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ