• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় ইউপি চেয়ারম্যান হত্যা : দুজন আটক 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৪ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৯:৪৪ পিএম
রায়পুরায় ইউপি চেয়ারম্যান হত্যা : দুজন আটক 
লোগো

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরার মির্জারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাফর ইকবাল মানিককে হত্যাকান্ডের সাথে জড়িত সন্দেহে দুই  জনকে আটক করেছে পুলিশ।

নরসিংদীর পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম আটকের তথ্য নিশ্চিত করলেও তদন্তের স্বার্থে তাদের নাম পরিচয় জানাননি।

মানিককে হত্যার পর থেকে ওই ইউনিয়নে থমথমে ও শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। পরবর্তীতে বিশৃঙ্খলা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

আজ রোববার বিকাল পৌনে ৩টার দিকে নিহতের লাশ ময়নাতদন্ত শেষে সদর হাসপাতাল মর্গ থেকে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

শনিবার বিকালে বাড়ি থেকে বের হয়ে নদী ভাঙ্গন রোধে পরিদর্শনে শান্তিপুর এলাকায় যান মানিক। এ সময় দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পরে তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ