• নরসিংদী
  • সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ; ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ;   ২৩ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় নিজের আগ্নেয়াস্ত্র পরিষ্কারের সময় গুলিবিঁদ্ধ যুবক!


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০২ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৮ পিএম
রায়পুরায় নিজের আগ্নেয়াস্ত্র পরিষ্কারের সময় গুলিবিঁদ্ধ যুবক!

রায়পুরা প্রতিনিধি : নরসিংদীর রায়পুরায় পুরনো একটি আগ্নেয়াস্ত্র পরিষ্কার করার সময় গুলি বের হয়ে পায়ে লেগে নাদিম মিয়া (২২) নামে এক যুবক আহত হয়েছে বলে  খবর পাওয়া গেছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কাচারিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত নাদিম রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি এলাকার আরিফ মিয়ার ছেলে।

জানা যায়, ৪ বছর আগের পুরনো একটি পিস্তল পরিষ্কার করছিলো নাদিম। তখন হঠাৎ পিস্তলটি থেকে একটি গুলি বের হয়ে তার পায়ে লাগে। গুলিটি তার পায়ের এক পাশ দিয়ে ঢুকে অন্যপাশ দিয়ে বের হয়ে যায়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে এখানে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়।

রায়পুরা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা.মফিজ বলেন, জানতে পেরেছি পুরনো একটি বন্দুক নিয়ে খেলা করার সময় গুলি বের গুলিবিদ্ধ হয়ে আহত হয়। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

এব্যাপারে রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জব্বার বিষয়টি অবগত নন বলে জানান। এবিষয়ে তিনি খোঁজখবর নিয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ