• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ট্রাক ও অটোরিক্সা সংঘর্ষ : দুজন নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:২৭ পিএম
নরসিংদীতে ট্রাক ও অটোরিক্সা সংঘর্ষ : দুজন নিহত

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে ট্রাক ও অটোরিক্সার সংঘর্ষে অটোরিক্সার ২ যাত্রী নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আরও ১ জন।  বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাগহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন  সদর উপজেলার মাধবদী কাঠালিয়া ইউনিয়নের ফজুরকান্দি গ্রামের মরহুম মির্জা আবু হানিফের ছেলে শাহাদাৎ হোসেন (৫৮) । তিনি পেশায় একজন দলিল লিখক ছিলেন।  অপর নিহত হলো একই গ্রামের আব্দুর রহমান (৭০)। 

নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর দেড় টার দিকে নিহত শাহাদাৎ পাশ্ববর্তী এলাকার ১ ব‍্যক্তিকে সাথে নিয়ে মাধবদী থেকে অটোরিক্সা যোগে নরসিংদী সাব -রেজিট্রি অফিসের উদ্দেশ‍্যে রওনা দেয়। ঢাকা-সিলেট মহাসড়কের সদর উপজেলার শীলমান্দী’র বাঘহাটা এলাকায় পৌছলে বিপরিত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে অটোরিক্সাটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই অটোরিক্সার যাত্রী বৃদ্ধ আব্দুর রহমানের মৃত্যু হয়। এসময় আহত হয় অটোরিক্সার অপর ২ জন।। তাদেরকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে  কর্ত্যবরত চিকিৎসক শাহাদাৎ হোসেনকে মৃত ঘোষনা করেন। অপর আহত ব্যাক্তিকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 
 
ইটাখোলা পুলিশ ফাঁড়ির এসআই কবির হোসেন ভূইয়া ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, দূর্ঘটনায় ২ জন মরা গেছে।  মাধবদী থেকে নরসিংদী আসার পথে তাদের মৃত‍্যূ হয়েছে বলে জানতে পেরেছি।  

জাগোনরসিংদী/শহজু
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ