মকবুল হোসেন : মাধবদী পৌর শহরের কতিপয় লোকজন কর্তৃক নিন্ম অঞ্চলের লোকজন বৈষম্যের শিকার থেকে পরিত্রাণের জন্য ৭ এপ্রিল মঙ্গলবার বিকেলে মাধবদী পোষ্ট অফিস মোড়ে প্রতিবাদ সভা করেছে নিন্মাঞ্চলের সাধারণ জনগণ।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মহিষাশুড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোক্তার হোসেন, কলাকান্দা গ্রামের হোসেন আলী, খিলগাঁও গ্রামের জাহিদ হাসান প্রমুখ।
এসময় বক্তারা বলেন, আমরা দীর্ঘদিন যাবত মাধবদী শহরের কতিপয় লোকজন দ্বারা বৈষম্যের শিকার হচ্ছি। ভৌগোলিক ভাবে আমাদের গ্রাম নিন্মাঞ্চলে হওয়ায় তারা নানা ভাবে জুলুম, হয়রানি ও হুমকি দিয়ে আসছে। কিছু হলেই তারা বলে মাধবদী আসলে আমাদের দেখে নিবে, অথচ মাধবদী শহরের আশপাশ এলাকার আট থেকে দশটি গ্রামের লোকজন মাধবদী শহরে ব্যবসা ও চাকরি করে থাকে। তাদের বৈষম্যের কারণে আমরা সাধারণ চলাফেরা করতে পারছি না। আমরা বৈষম্য থেকে বাঁচার জন্য নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন ভাইয়ের হস্তক্ষেপ কারনা করছি।
এছাড়াও বানিয়াদী গ্রামের ফারুক, গাজীরগাঁও গ্রামের শাহ আলম, দাইড়েরপাড় গ্রামের গোলজার, দরগাকান্দা গ্রামের ইব্রাহিম, বিলপাড় হোসেন বাজার গ্রামের শামীম, চৌদ্দপাইকা গ্রামের হানিফ বাবু সহ সাধারণ জনগণ।