• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৬:৩২ পিএম
নরসিংদীতে জাতীয় পুষ্টি সপ্তাহে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা 

হলধর দাস: জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ (৯মে---১৫ মে) উপলক্ষে মঙ্গলবার(১৪ মে ২০২৪ খ্রি.) নরসিংদী আইডিয়াল হাই স্কুলে কৈশোরকালীন পুষ্টি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে স্কুলের ষষ্ঠ থেকে দশম শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। 

জেলা জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান আয়োজনে এবং নরসিংদী জেলা সিভিল সার্জনের কার্যালয়ের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডয়াল স্কুলের ভারপ্রাপ্ত প্রধান মনজিল-এ-মিল্লাত। 

জনস্বাস্থ্য  রক্ষায় পুষ্টি এবং কৈশোরে এর গুরুত্ব নিয়ে অনুষ্ঠিত  আলোচনা  সভায় প্রধান আলোচক ছিলেন, নরসিংদী সিভিল সার্জনের পক্ষে মেডিকেল অফিসার ডাঃ সঞ্জয় সাহা সাহা।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী  সদর উপজেলা একাডেমিক সুপার ভাইজার খাদিজাতুল কোবরা, নরসিংদী প্রেস ক্লাবের সিনিয়র সদস্য ও  দি ডেইলি ইভিনিং নিউজ এর জেলা প্রতিনিধি হলধর দাস,জেলা জনস্বাস্থ্য বিভাগের সিনিয়র নার্স মনিরা বেগম প্রমুখ। পরে সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও নরসিংদী সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে শিক্ষার্থীদের মধ্যে দুই পর্বে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ