• নরসিংদী
  • মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ; ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;   ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০১:০২ এএম
নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত 

হলদর দাস : নরসিংদীতে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধ করতে ইমাম সম্মেলনের আয়োজন করা হয়।  এতে  সাত শত ইমাম অংশগ্রহণ করেন। সোমবার সকালে নরসিংদী সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র অডিটোরিয়ামে ইসলামিক ফাউন্ডেশন নরসিংদী জেলার  আয়োজনে এ ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়। 

ইসলামিক ফাউন্ডেশন নরসিংদীর উপ-পরিচালক মো: নাজমুল হাছান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক এর প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু তাহের মো: সামসুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন নরসিংদী পুলিশ সুপার মো: আবদুল্লাহ আল ফারুক, সিভিল সার্জন ডা. সৈয়দ আমীরুল হক শামীম, নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস, জেলা তথ্য অফিসার মো: ওবায়দুল কবির মোল্লা, জেলা গণ-গ্রন্থাগারের সিনিয়র লাইব্রেরিয়ান মো: সাইফুল ইসলাম লিমন, নরসিংদী উপজেলা মসজিদের খতিব মুফতি আতিকুল্লাহ, ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদের ইমাম মাওলানা ওলিউল্লাহ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ১২ ফেব্রুয়ারি গণভোট ও ত্রয়োদশ জতীয় সংসদ নির্বাচনে গণভোট, সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ইমামদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও গণভোটের প্রচার ও নির্বাচনে গণভোটে সকলের অংশগ্রহণে সুন্দর সমাজ ও রাষ্ট্র গঠনে ভোটারদের উদ্বুদ্ধকরণে ইমামদের গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার আহবান জানান।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ