• নরসিংদী
  • রবিবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:১৭ পিএম
শিবপুরে সড়ক দুর্ঘটনায় দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত 

স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুরে পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। শনিবার (১৮ জুলাই) দুপুর ১টা ২০ মিনিটের দিকে ইটাখোলা-মনোহরদী সড়কের শিবপুর উপজেলার  বাজনাব এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।নিহত শিক্ষার্থীরা হলেন—নাফিজ ও স্বাধীন। তারা দুজনেই আব্দুল মান্নান ভূঁইয়া কলেজের ছাত্র ছিলেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার এইচএসসি পরীক্ষা শেষে নাফিজ ও স্বাধীন মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বাজনাব এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। 

এতে ঘটনাস্থলেই দুই মোটরসাইকেল আরোহী শিক্ষার্থীর মৃত্যু হয়।প্রত্যক্ষদর্শীরস জানায়, পরীক্ষা শেষ করে আনন্দের সাথেই তারা বাড়ি ফিরছিল। হঠাৎ চোখের পলকে একটি পিকআপের সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। ছিঁটকে পড়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। মুহূর্তের মধ্যেই পরীক্ষার আনন্দ বিষাদে রূপ নেন।পরীক্ষা শেষ হওয়ার পরপরই দুই মেধাবী ছাত্রের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার, সহপাঠী এবং আব্দুল মান্নান ভূঁইয়া কলেজে নেমে এসেছে গভীর শোকের ছায়া। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে এবং দুর্ঘটনা কবলিত যান দুটি জব্দ করেছে। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কোহিনূর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে খোঁজখবর নিচ্ছি এবং আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ