• নরসিংদী
  • শুক্রবার, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৪ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৪:৪০ পিএম
শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি পুনর্গঠন 

স্টাফ রিপোর্ট : নরসিংদীর শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) গঠিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালকের স্বাক্ষরিত এক পত্রে ৯ সদস্য বিশিষ্ট পুনর্গঠিত এ কমিটি অনুমোদন দেওয়া হয়।

কমিটির সভাপতি পদে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার হাজী আছমত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মতিউর রহমান ও সাধারণ সম্পাদক পদে শিবপুর প্রেস ক্লাবের সভাপতি ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আসাদুজ্জামান আসাদ  মনোনীত হয়েছেন।

সহসভাপতি পদে মনোনীত হয়েছেন ধানুয়া মহিলা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক  মো. মেজবাহ উদ্দিন বাশির ও শিবপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেতারা বেগম।

সদস্য পদে মনোনীত হয়েছেন তালেব হোসেন মেমোরিয়াল একাডেমির প্রধান শিক্ষক সজল চন্দ্র পাল, সৈয়দ নগর আতোয়ার রহমান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দেলোয়ারা ইয়াসমিন ফরিদা, ব্যবসায়ী মোঃ নাসির উদ্দীন, জয়নগর ডিগ্রি কলেজের শিক্ষক এ কে এম মাসুদ রানা ও লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবিরুজ্জামান ভুইয়া। দুর্নীতি প্রতিরোধের উদ্দেশ্যে সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টি করা এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে দুর্নীতি দমন কমিশনের জারিকৃত গঠনতন্ত্র ও কার্য-নির্দেশিকা অনুযায়ী এই কমিটি আগামী তিন বছরের জন্য অনুমোদন দেওয়া হয়।

পুনর্গঠিত কমিটির সভাপতি মোঃ মতিউর রহমান বলেন, দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যেই আমাদের এই সম্মিলিত প্রচেষ্টা। দুদকের নির্দেশনা অনুযায়ী আমরা শিবপুর উপজেলায় দুর্নীতি বিরোধী কার্যক্রম জোরদার করবো। শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের মধ্যে সততার ও স্বচ্ছতার সংস্কৃতি ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ বলেন, তরুণ সমাজকে সততার চর্চায় উদ্বুদ্ধ করে শিবপুরকে দুর্নীতিবিরোধী কার্যক্রমের মডেল উপজেলায় রূপ দিতে আমরা আন্তরিকভাবে কাজ করব।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ