• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

উপজেলা পর্যায়ে অভিবাসী ফোরাম সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৯:৩৫ পিএম
উপজেলা পর্যায়ে অভিবাসী ফোরাম সদস্যদের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: উপজেলা পর্যায়ে  অভিবাসী ফোরাম সদস্যদের সাথে  সমন্বয় সভা অনুষ্ঠিত।সোমবার (২৭ অক্টোবর)সকালে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট হল রুমে  অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম(ওকাপ)এর আয়োজনে  উপজেলা পর্যায়ে  অভিবাসী ফোরাম সদস্যদের সাথে  সমন্বয়  সভা অনুষ্ঠিত হয়েছে।মানব পাচার প্রতিরোধের লক্ষ্যে, মানব পাচার থেকে উদ্ধারপ্রাপ্ত নারী ও পুরুষদের জন্য সহযোগিতা, মানবপাচার সমাজে কি ধরনের প্রভাব ফেলে, একটি পরিবার কিভাবে মানবপাচারের স্বীকার হয়, স্থানীয় দালালের খপ্পরে পড়ে কিভাবে নিজেকে দক্ষ না করেই একজন মানুষ বিদেশে পাড়ি জমায় এবং পরবর্তীতে কিভাবে প্রতারণার স্বীকার হয় এসব বিষয় তুলে ধরা হয় আলোচনায়। বিদেশগামীদের মনস্তাত্ত্বিক নানাবিধ বিষয়, অভিবাসী আইন এবং মানব পাচার রোধে নানাবিধ পরিকল্পনা আলোচনা করা হয় এই সভায়।

সভায় কমিটির সদস্যদের সাথে মানব পাচার সচেতনতা তৈরিতে নিরাপদ অভিবাসন, বাংলাদেশের শ্রম-অভিবাসন ও মানব পাচার এবং নরসিংদী জেলায় মানব পাচারের প্রেক্ষাপট তুলে ধরা হয়। মানব পাচার প্রতিরোধে কমিটির ভুমিকা এবং কর্ম-পরিধি নিয়ে আলোচনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন  ওকাপ নরসিংদী জেলা ব্যবস্থপক মোঃ ওসমান গনি,ওকাপ নরসিংদী  প্রজেক্ট অফিসার মোঃ বাবুল হোসেন, ওকাপ ঢাকা এডভোকেসি অফিসার নিথরা মেহরাব,ওকাপ ঢাকা প্রোগ্রম কো-অডিনেটর এ এ মামুন ( নাসিম) প্রমুখ। 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ