• নরসিংদী
  • বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ২৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

সাধারণ মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই : ইঞ্জি. আশরাফ বকুল


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৪০ পিএম
সাধারণ মানুষের খাদেম হয়ে কাজ করতে চাই : ইঞ্জি. আশরাফ বকুল

রায়পুরা প্রতিনিধি :​ নরসিংদীর রায়পুরা চর এলাকার খেটে খাওয়া সাধারণ মানুষের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা লাঘবে কঠোর অবস্থান নিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল। তিনি বলেন, 'আমি সাধারণ মানুষের খাদেম হিসেবে কাজ করতে চাই। কোনো ঠিকাদার বা স্বার্থান্বেষী মহলের কারণে আমার এলাকার সাধারণ মানুষ জিম্মি থাকবে—এমনটা হতে দেওয়া হবে না।"

সোমবার (১০ মার্চ) রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় একথা বলেন তিনি।

প্রান্থশালা গুদারাঘাটের ইজারা ও টোল আদায়ের নামে সাধারণ জনগণকে জিম্মি করে অর্থ হাতিয়ে নেওয়ার অপচেষ্টা বন্ধে  এমপি ইঞ্জি. আশরাফ বকুল প্রশাসন ও সংশ্লিষ্টদের বিশেষ নির্দেশনা প্রদান করেছেন।

​জনগণের ওপর বাড়তি চাপের অবসানে
​ সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল বলেন, "গরীব-দুঃখী মানুষের যন্ত্রণা লাঘব করাই আমার মূল লক্ষ্য। প্রান্থশালা গুদারাঘাটের টোল নিয়ে সাধারণ মানুষের যে ভোগান্তি ছিল, তা আর চলতে দেওয়া হবে না। কোনো অদৃশ্য শক্তির দাপট দেখিয়ে জনগণের পকেট কাটা সহ্য করা হবে না।"

​তিনি আরও স্পষ্ট করেন যে, খেটে খাওয়া মানুষ যাতে নির্বিঘ্নে এবং অতিরিক্ত খরচ ছাড়াই যাতায়াত করতে পারে, সে জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে। টোল বা অন্যান্য সেবার নামে সাধারণ মানুষের ওপর আর্থিক চাপ সৃষ্টি করা যাবে না।

​ঠিকাদারদের উদ্দেশ্যে কড়া হুঁশিয়ারি দিয়ে এমপি বকুল বলেন, "কাজ বাগিয়ে নেওয়ার জন্য ঠিকাদারদের মধ্যে যে অসম প্রতিযোগিতা চলে এবং পরবর্তীতে সেই খরচের বোঝা জনগণের ওপর চাপিয়ে দেওয়া হয়, তা অবিলম্বে বন্ধ করতে হবে। ঠিকাদারদের ব্যবসায়িক স্বার্থের চেয়ে জনকল্যাণকে অগ্রাধিকার দিতে হবে। জনগণকে জিম্মি করে টাকা আদায়ের মাধ্যমে কোনো উন্নয়ন কাজ বা সেবা আমরা চাই না।"

উপজেলা নির্বাহী কর্মকর্তার মাসুদ রানার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো মুজিবুর রহমান ,পৌরসভা বিএনপির সভাপতি ইদ্রিস আলী মুন্সি, রায়পুরা প্রেসক্লাব সভাপতি ইঞ্জি. ফরিদ উদ্দিনসহ আইন শৃঙ্খলা কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ