• নরসিংদী
  • শনিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৪ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:০৯ পিএম
শিবপুরে ডোবায় পড়ে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: নরসিংদীর শিবপুরে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পুটিয়া ইউনিয়নের মুন্সেফেরচর এলাকায় এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- মুন্সেফেরচর কাঠালতলা এলাকার শাকিল মিয়ার ছেলে আলিফ মিয়া (০৩) ও একই এলাকার সোহেল মিয়ার মেয়ে মায়ামনি (০৩)।

পুটিয়া ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডের ইউপি  সদস্য মো: এরশাদ মিয়া এ তথ্য নিশ্চিত করে বলেন, পাশাপাশি বাড়ির সমবয়সী দুই শিশু আলিফ ও মায়ামনি বৃষ্টির পানিতে খেলতে বের হয়। এসময় অসাবধানতা বশত: রাস্তার পাশের একটি ডোবায় পড়ে যায় ওই দুই শিশু। ডোবায় পড়ে তারা পানির নিচে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মৃত অবস্থায় উদ্ধার করে। খবর পেয়ে শিবপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুদের অভিভাবকদের সাথে আলোচনা করে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ