• নরসিংদী
  • শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৯:৫৬ পিএম
নরসিংদীর পাঁচটি আসনেই বিএনপির প্রার্থী বিজয়ী

স্টাফ রিপোর্ট : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদীর পাঁচটি আসনে বিএনপির প্রার্থীরা বিজয়ী হয়েছেন। নরসিংদীর ছয়টি উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কেন্দ্রভিত্তিক পাওয়া বেসরকারি ফলাফলে এ তথ্য জানা গেছে।

৩৫ বছর পর জেলার সব কটি আসনেই জয় পেলেন বিএনপির প্রার্থীরা। এর আগে ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে জেলার পাঁচটি আসনেই জয় পেয়েছিল দলটি।

বিজয়ী প্রার্থীরা হলেন নরসিংদী–১ (সদর) আসনে বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির (খোকন), নরসিংদী–২ (পলাশ ও সদরের একাংশ) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, নরসিংদী–৩ (শিবপুর) আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী, নরসিংদী–৪ (মনোহরদী ও বেলাব) আসনে জেলা বিএনপির সহসভাপতি সরদার সাখাওয়াত হোসেন (বকুল) ও নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্পাদক আশরাফ উদ্দিন (বকুল)।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ