• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

রায়পুরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৭ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১০:১১ পিএম
রায়পুরায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক নিহত
ওমর ফারুক বিশাল

স্টাফ রিপোর্টার: নরসিংদীর রায়পুরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক সাংবাদিক ও গীতি কবি। নিহতের নাম  ওমর ফারুক বিশাল (৩০)। এ ঘটনায় আহত হয়েছেন তার বন্ধু মোটরসাইকল চালক ইমাম হোসেন সজল (৩০)। সোমবার (৭ নভেম্বর) সকালে রায়পুরা উপজেলার মরজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর ফারুক বিশাল নরসিংদীর বেলাব উপজেলার ধুকুন্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে। ওমর ফারুক বিশাল নিউজ জি ২৪ ডটকম এর যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে দৈনিক যায়যায় দিন পত্রিকার সাব এডিটর হিসেবে বিনোদন পাতায় কাজ করতেন। পাশাপাশি বেশ কয়েকটি জনপ্রিয় গানের গীতিকার ছিলেন তিনি।

ভৈরব হাইওয়ে থানা পুলিশ ও নিহতের স্বজনরা জানান, ছুটিতে নিজ গ্রামের বাড়িতে আসেন ওমর ফারুক। সকালে বেলাব উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দি এলাকা থেকে ঢাকায় যাওয়ার উদ্দ্যেশ্যে বন্ধু ইমাম হোসেন সজলের মোটরসাইকেলের পেছনে বসে রওয়ানা হন তিনি।

পথিমধ্যে মরজাল এলাকায় পৌঁছলে দুর্ঘটনার কবলে পড়েন তারা। সিলেটগামী একটি কাভার্ডভ্যানকে মোটরসাইকেলটি পাশ কাটানোর সময় কাভার্ডভ্যানের চাপায় ওমর ফারুক ঘটনাস্থলেই মারা যায়। আহত অপর আরোহীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ