• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৯ পিএম
নরসিংদীতে বাস চাপায় বৃদ্ধার মৃত্যু

স্টাফ রিপোর্টার: নরসিংদীতে রাস্তা পারাপারের সময় চলন্ত বাসের চাকায় পিষ্ট হয়ে রুশিয়া বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নারী নিহত হয়েছে। রবিবার (৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড়ে এ ঘটনা ঘটেছে।

নিহত  রুশিয়া বেগম রুশি নরসিংদী পৌর শহরের তরোয়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের বিধবা স্ত্রী। তিনি জেলখানা মোড়ে সিদ্ধ ডিম বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রুশিয়া বেগম সন্ধ্যায় ভেলানগর থেকে তার বাড়ী শহরের তরোয়ায় যাবার পথে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় এলাকায় রাস্তা পাড়াপাড়ের সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী চলন্ত যাত্রীবাহী বাস চাপা দেয়। 
এতে ওই নারী শরীর চিহ্ন ভিন্ন হয়ে যায়। এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়।  উত্তেজিত জনতা চালকসহ বাসটি আটক করেছে এবং চালকসভা বাসটিকে পুলিশের সোপর্দ করে।

ইটাখোলা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইলিয়াস হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। চালকসহ বাসটি আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ