• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মাধবদীতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:০২ পিএম
মাধবদীতে ময়নাতদন্তের জন্য কবর থেকে লাশ উত্তোলন

মকবুল হোসেন : নরসিংদীর মাধবদীতে দীর্ঘ ৫মাস ২১দিন পর কবর লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ। মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, মোবারক হোসেন বিগত ২০২৪ সালের নভেম্বর মাসের ১৫ তারিখে তার নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় মারা যায়।

পরিবারের লোকজন স্বাভাবিক মৃত্যু ভেবে ছোট গদাইরচর গাংপাড় পারিবারিক কবরস্থানে লাশ দাফন করে। পরবর্তীতে গত ২২মার্চ সকালে কবরের এক পাশ খোড়া অবস্থায় দেখতে পেয়ে সেখানে গিয়ে লাশ পোড়ানোর চেষ্টা ও সরঞ্জাম উদ্ধার করে।

তারপর নিহতের ছেলে আবির হোসেন বাদী হয়ে নরসিংদী আদালতের মাধ্যমে মামলা দায়ের করে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের আবেদন করে। সে অনুযায়ী আজ ৬ মে মঙ্গলবার দুপুরে ম্যাজিষ্টাট এর উপস্থিতিতে পিবিআই পুলিশ কবর থেকে লাশ উত্তোলন করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ