• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

বেলাবতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রেস্টুরেন্ট ম্যানেজারের


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৪৫ পিএম
বেলাবতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো রেস্টুরেন্ট ম্যানেজারের

স্টাফ রিপোর্টার: নরসিংদীর বেলাবতে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে আব্দুল হালিম(৪২) নামে এক রেস্টুরেন্ট ম্যানেজার। শুক্রবার (২ ডিসেম্বর) সকালে উপজেলার বীর বাঘবের এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আব্দুল হালিম বেলাব উপজেলার পাটুলী ইউনিয়নের রায়েরগাঁও গ্রামের মৃত হাফিজ উদ্দিনের ছেলে এবং আহিনাফ ক্যাফের ম্যানেজার। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মোটরসাইকেল দিয়ে আ: হালিম তার কর্মস্থল বেলাব বাজারে অবস্থিত আহনাফ ক্যাফেতে আসতেছিল। আ. হালিম মোটরসাইকেল যোগে বীর বাঘবের ঈদগাহ মাঠের কাছে পৌছলে বিপরিত দিক থেকে আসা টমটম সামনের দিক থেকে ধাক্কা দেয়। এতে আ. হালিম সড়কের পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। 

বেলাব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ তানজিনা আফরিন জানান, নিহত ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। এর জন্যই তাকে স্পষ্ট ডেথ ঘোষণা করা হয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ