• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ঘোড়াশালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর করে আহত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৬:৫৫ পিএম
ঘোড়াশালে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর করে আহত 

মো. রাসেল মিয়া: নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার পাইকশা মহল্লার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক  রিপন চন্দ্র শীলের শিশু পুত্র পারিজাত চন্দ্র শিলকে মারদর করেছ প্রতিবেশী দিলীপ চন্দ্র শীলের স্ত্রী সবিতা রানী শীল। 

জানা যায়,পূর্ব শত্রুতার জের ধরে  মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় পলাশ ২ নং প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী পারিজাত চন্দ্র শীল স্কুল থেকে  নিজ বাড়িতে আসলে বাড়ির আঙিনায় সবিতা রানী শীল দেশীয় অস্ত্র দিয়ে মুখে ও পিঠে আঘাত করে।পরে পারিজাত চন্দ্র শীলের চিৎকারে মা সীমা রানী বিশ্বাস ও প্রতিবেশীরা ছুটে এসে তাকে উদ্ধার করে।

আহত শিক্ষার্থীর পিতা-শিক্ষক রিপন চন্দ্র শীল বলেন,ঘটনার সময় আমি স্কুলে ছিলাম বাড়িতে আসলে আমার স্ত্রী জানান,আমার শিশু পুত্র স্কুল থেকে বাড়িতে আসা মাত্রই সবিতা রানী শীল দাতব্য অস্ত্র দিয়ে আমার ছেলের মুখে ও পিঠে আঘাত করে এবং আমার স্ত্রীকে অকট্য ভাষায় গালিগালাজ করে।আমি এর সুষ্ঠু বিচার চাই। 

প্রতিবেশীরা জানান,মানুষের ঝগড়া বিবাদ থাকতেই পারে তাই বলে একটি শিশু বাচ্চা কে এভাবে মারা ঠিক  হয়নি।

ভুক্তভোগী পরিবার শিশু সন্তান সহ পরিবারের নিরাপত্তায় স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থার আশু হস্তক্ষেপ কামনা করছেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ