• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

এনজিও প্রতিনিধিদের সাথে লায়ন্স চক্ষু হাসপাতালের প্লানিং মিটিং অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৯ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৪:০০ পিএম
এনজিও প্রতিনিধিদের সাথে লায়ন্স চক্ষু হাসপাতালের প্লানিং মিটিং অনুষ্ঠিত 

মো. রাসেল মিয়া : ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর উদ্যোগ ও সাইটসেভার্স এর সহযোগিতায় ডিস্ট্রিক্ট ইনক্লুসিভ আই কেয়ার প্রোগ্রাম এর আওতায়  ২৫ জুন লায়ন্স চক্ষু হাসপাতালের সভাকক্ষে নরসিংদী জেলার কর্মরত এনজিওদের নিয়ে প্লানিং মিটিং অনুষ্ঠিত হয়।  হাসপাতালের এর প্রোগ্রাম কো অর্ডিনেটর আব্দুর রহিম এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন অত্র হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার প্রফেসর সংকর লাল দে ,উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলার সিভিল সার্জন ডাক্তার সৈয়দ আমিরুল হক শামীম। 

সভায় আই কেয়ার প্রোগ্রাম এর প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইটসেভার্স এর ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর তপন কুমার, প্লানিং মিটিং এর বিগত ৬ মাসের কাজের অগ্রগতি ও আগামী ৬ মাসের কর্ম পরিকল্পনা প্রনয়ণ করা হয়। এছাড়া টেকনিক্যাল সাপোর্টেড সেন্টার ফর ডিজেবিলিটি ইন  ডেভেলপমেন্ট (সিডিডি)এর  পক্ষে  প্রেজেন্টেশন উপস্থাপন করেন সিডিডি এর কো অর্ডিনেটর ইফতেখার হাসান।

এই সময় উপস্থিত ছিলেন সিডিডির সাইন ল্যাংগুয়েজ স্পেশালিষ্ট ইফতেখার আহমদ শরিফুল,  ঢাকা প্রোগ্রেসিভ লায়ন্স চক্ষু হাসপাতাল এর কর্মকর্তা সহ বিভিন্ন এনজিও প্রতিনিধি।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ