• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

স্বাধীনতা যুদ্ধে হত্যার শিকার শহীদ ১৪ জনের স্মরণে সভা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১:১৪ পিএম
স্বাধীনতা যুদ্ধে হত্যার শিকার শহীদ ১৪ জনের স্মরণে সভা অনুষ্ঠিত

হলধর দাস : ১৯৭১ সনে মহান স্বাধীনতা যুদ্ধে নরসিংদীর ঘোড়াদিয়া গ্রামের ১৪ জন নিরীহ গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে পাকিস্তানী হানাদার বাহিনী। সেই ১৪ জন শহীদের স্মরণে গত শনিবার ঘোড়াদিয়া গ্রামে শহীদ মুরারী মোহন সাহার বাড়ি প্রাঙ্গণে এক স্মরণসভার আয়োজন করা হয়।

ঘোড়াদিয়া গণহত্যা স্মরণ কমিটির উদ্যোগে আয়োজিত এ সভায় এলাকার গন্যমান্য ব্যক্তিসহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন। 

জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আরমান এর সভাপতিত্বে স্মরণ সভায় বীর শহীদদের প্রতি সম্মান ও তাদের স্মৃতিচারণ করে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি নিবারণ রায়।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এলাকার সমাজ সেবক সাবেক অধ্যাপক পুলিন চন্দ্র সাহা, শহীদ মুরারী মোহন সাহার সন্তান বীর মুক্তিযোদ্ধা সুপদ চন্দ্র সাহা ও শঙ্কর চন্দ্র সাহা, বিশিষ্ট সমাজ সেবক নারায়র চন্দ্র সাহা, সাংবাদিক এনামুল হক রানা প্রমুখ। 

নিহত ১৪ জন হলেন; শহীদ মুরারী মোহন সাহা, মাস্টার হরলাল সাহা, দেবেন্দ্র চন্দ্র সাহা, সুরেন্দ্র চন্দ্র রায়, সুরেন্দ্র চক্রবর্তী, মনমোহন সাহা, সম্ভুনাথ সাহা, ভোলানাথ সাহা, রাধাগোবিন্দ সাহা, লালমোহন সাহা, রাজেন্দ্র চন্দ্র সাহা, নারায়ন চক্রবর্তী  অজ্ঞাত একজন। 

উল্লেখ্য, ১৯৭১ সালে মহান স্বাধীনতা যুদ্ধের সময় ১৬ থেকে ২১ জুন ৬ দিনে ১৪ জন গ্রামবাসীকে নৃশংসভাবে হত্যা করে স্থানীয় রাজাকার বাহিনীর প্রধান মতি শিকদারের সহায়তায় পাকিস্তানী হানাদার বাহিনী। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ