• নরসিংদী
  • রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  রবিবার, ১৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ০১ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিন উদযাপিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:৩১ পিএম
নরসিংদীতে ব্যাডেন পাওয়েলের ১৬৯ তম জন্মদিন উদযাপিত 

হলধর দাস : ২২ ফেব্রুয়ারি নরসিংদী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্কাউট ওন ও আলোচনা সভার মধ্যদিয়ে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৯ তম জন্মদিন বা বিপি দিবস উদযাপন করা হয়েছে।

অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) মোঃ মনোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন।

 জেলা স্কাউটস সম্পাদক মনজিল এ মিল্লাত এর সঞ্চালনায় ব্যাডেন পাওয়েল এর বর্ণাঢ্য জীবনীর উপর আলোচনা করেন নরসিংদী জেলা রোভার সহকারী কমিশনার নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী নীহার রঞ্জন দাস, জেলা স্কাউটসের কমিশনার মোঃ আলতাফ হোসেন নাজির, সহসভাপতি নূরু উদ্দিন মোহাম্মদ আলমগীর, জেলা রোভার সম্পাদক আব্দুল বাতেন , সহকারী কমিশনার শাহরুখ ইসতিয়াক খান সাকিব।
উপস্থিত ছিলেন জেলা রোভারে কোষাধ্যক্ষ নরসিংদী সরকারী কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল লতিফ , জেলা স্কাউটসের সহসভাপতি তাপস কুমার দে, জেলা রোভারের সহসভাপতি কাজী জাহাঙ্গীর আলম,সদর উপজেলা কমিশনার মোঃ আঃ গফুর মোল্যা , সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, মনোহরদী উপজেলা কমিশনার এ টি এম আশ্রাফুল আলম, জেলা স্কাউটসের সহকারি কমিশনার ইয়ামিন মিয়া , লিপি রানী সরকার, জেলা স্কাউট লিডার মোঃ আকরাম সরকার, জেলা কাব লিবার আব্দুর রহিমসহ জেলা , উপজেলা পর্যায় স্কাউট কর্মকর্তা, ইউনিট লিডার , রোভার, স্কাউট ও গার্ল ইন স্কাউটকার।  

প্রার্থনা সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়ে স্কাউটাররা অর্থবহ স্কাউট ওন সম্পন্ন করেন। পরে ইফতার পরে কেক পরিবেশন করা হয়।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ