• নরসিংদী
  • শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ০১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে শ্রমিকলীগ নেতার মিলাদ মাহফিল অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ০৬ জানুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:৩৫ পিএম
শিবপুরে শ্রমিকলীগ নেতার মিলাদ মাহফিল অনুষ্ঠিত 
মিলাদ মাহফিল

শেখ মানিক: বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের নরসিংদীর শিবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সদ্যপ্রয়াত মরহুম  মো. লিটন সরকারের রূহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ( ৬ জানুয়ারি) বিকেলে ইটাখোলা মোড়ে শিবপুর উপজেলা শাখা শ্রমিক লীগের কার্যালয়ে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।

বিশেষ অতিথি ছিলেন শিবপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসিন নাজির।

শিবপুর উপজেলা শাখা সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি হিরন প্রধানের সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন নরসিংদী জেলা সড়ক পরিবহন শ্রমিক লীগ সভাপতি মিস্টার মিয়াসহ জেলা ও উপজেলা সড়ক পরিবহন শ্রমিক লীগের নেতৃবৃন্দ।
 

রাজনীতি বিভাগের জনপ্রিয় সংবাদ