• নরসিংদী
  • সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

মেঘনায় গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৬:৫১ পিএম
মেঘনায় গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু 

নরসিংদী প্রতিনিধি : বন্ধুদের সঙ্গে নরসিংদীতে  ঘুরতে এসে গোসল করতে নেমে পানিতে ডুবে মারা গেছে মাহির শাহরিয়ার নামে ঢাকার বি.এফ.শাহীন কলেজের এক শিক্ষার্থী। এর আগে মেঘনায় গোসলে নেমে নিখোঁজ থাকে মাহি। 

সোমবার (১১ মে) বিকেল পৌনে চারটার দিকে প্রায় ৪ ঘন্টা নিখোঁজের পর তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা। কয়েক বন্ধুর সঙ্গে ট্রেনে চড়ে নরসিংদীতে আসে মাহির।

বিষয়টি নিশ্চিত করেন করিমপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক এসএম মাকসুদুর রহমান।

নিহত মাহির শাহরিয়ার (১৭) ঢাকার বিএএফ শাহীন কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এস এম মাকসুদুর রহমান বলেন, মরদেহের সুরতহাল প্রতিবেদন করা হয়েছে। ঢাকা থেকে নিহত শিক্ষার্থীর অভিভাবক আসার পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিখোঁজ মাহির বন্ধু ওয়ালী বলেন, সোমবার সকালে ঢাকা থেকে ট্রেনে করে বিএএফ শাহীন কলেজ, আদমজী ক্যান্টনমেন্ট কলেজসহ ঢাকার কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধশতাধিক শিক্ষার্থী নরসিংদীতে বেড়াতে আসে।

পরে তারা শহরতলীর নাগরিয়াকান্দি সেতু এলাকায় ঘুরতে যায়। সেখানে কয়েকজন শিক্ষার্থী মেঘনা নদীতে গোসল করতে নামে। এসময় এ সময় সাঁতার না জানায় মাহিরসহ তিনজন পানিতে তলিয়ে যেতে থাকে। তাৎক্ষণিকভাবে দুজনকে উদ্ধার করা গেলেও মাহির নিখোঁজ হন।

পরে সহপাঠীরা স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। স্থানীয় ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার অভিযান চালিয়েও তাকে খুঁজে পাননি। পরে ঢাকা থেকে ডুবুরি দল এসে চার ঘণ্টা পর মাহিরের মরদেহ উদ্ধার করে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ