• নরসিংদী
  • মঙ্গলবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১২ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নতুন কুঁড়িতে নরসিংদী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের অভাবনীয় সাফল্য 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০:১৮ পিএম
নতুন কুঁড়িতে নরসিংদী তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের অভাবনীয় সাফল্য 

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে নতুন কুঁড়ি-২০২৬ সমাপ্ত হয়েছে। নতুন কুঁড়ি স্পোর্টসে নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশন অভাবনীয় সাফল্য অর্জন করেছে।

নরসিংদীতে নতুন কুঁড়ি স্পোর্টসে মার্শাল আর্টের তায়কোয়ানডো বিভাগে বালক ও বালিকা উভয় গ্রুপে ৪৫ কেজি প্লাস ও মাইনাস দুই ক্যাটাগরিতে প্রতিষ্টানটির শিক্ষার্থীরা চ্যাম্পিয়ান ও রানার্সআপ হবার গৌরব অর্জন করেন।

এরমধ্যে বালিকা ৪৫ কেজি প্লাস - চ্যাম্পিয়ান হয় নরসিংদী পৌরসভার দেবস্মিতা সাহা এবং রানার্সআপ হয়  নরসিংদী সদরের শাহিনুর ইসলাম।

বালিকা ৪৫ মাইনাস - চ্যাম্পিয়ান হয় নরসিংদী সদরের অন্বেষা বণিক এবং রানার্সআপ হয় নরসিংদী পৌরসভার সামিয়া আক্তার।

বালক ৪৫ কেজি প্লাস-  চ্যাম্পিয়ান হয় নরসিংদী সদরের মো. সাইফ আর রাফি এবং রানার্সআপ পলাশের জুবায়ের ভূঁইয়া।

বালক ৪৫ কেজি মাইনাস-  চ্যাম্পিয়ান হয় পলাশের সাইফুল পাঠান এবং রানার্সআপ হয় নরসিংদী সদরের ওমর ফারুখ চৌধুরী।

নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ শাহজাহান সম্রাট প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এই সাফল্যের সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন আমাদের শিক্ষার্থীরা কেবল ঘরোয়া পর্যায়েই নয়, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে তারা তাদের স্বাক্ষর রেখেছেন। 

তিনি বলেন, নতুন কুঁড়ির জেলাা পর্যায়ে নরসিংদী তায়কোয়ানডো মার্শাল আর্ট অ্যাসোসিয়েশনের ছেলে-মেয়েরা যেমন তাদের নৈপুণ্যের স্বাক্ষর রেখেছে আমি আশা করি তারা তাদের সাফল্যের এই ধারা বজায় রেখে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠানের সম্মান অক্ষুন্ন রাখবেন।

 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ