• নরসিংদী
  • শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শনিবার, ০১ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৮:২৫ পিএম
শিবপুরে ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
  • শেখমানিক :নরসিংদীর শিবপুর উপজেলার গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউটের প্রাক্তন সতীর্থ সমিতির ঈদ পূর্ণমিলনী ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা (১ জুলাই) শনিবার বিকালে ইনস্টিটিউটের মাঠে অনুষ্ঠিত হয়।

 প্রাক্তন সতীর্থ সমিতির সভাপতি খন্দকার দিদারুল আলম পায়েল এর সভাপতিত্বে ও উপদেষ্টা শরীফ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিবপুর আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা। 
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবী ফোরামের উপদেষ্টা মাহবুবুর রহমান মনির, প্রধান আলোচক ছিলেন নরসিংদী ইনডিপেনডেন্ট কলেজের অধ্যক্ষ ড.মশিউর রহমান মৃধা ও নরসিংদী প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান হাবিব। উপস্থিত ছিলেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক সৈয়দ ফজলুর রহমান, শ্রম বিষয়ক সম্পাদক শহিদুল আলম সরকার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ কামাল হোসেন, ছাত্রলীগের সভাপতি সোহেল রানা সহ গুলেস্তা-হাফিজ মেমোরিয়াল ইন্সটিটিউট ( স্কুল এন্ড কলেজ)- এর ছাত্র-ছাত্রী,সমিতির সকল সদস্যগণ।
এসময় অতিথিদের ক্রেস্ট প্রদান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করা হয়।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ