• নরসিংদী
  • বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বৃহস্পতিবার, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

ধর্ষণের প্রতিবাদে নরসিংদীতে নাগরিক পার্টির মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ০৯ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ১০:২৪ পিএম
ধর্ষণের প্রতিবাদে নরসিংদীতে নাগরিক পার্টির মানববন্ধন 

হলধর দাস: সারা দেশে নারী ও শিশুর শ্লীলতাহানি, হয়রানি বৃদ্ধি এবং মাগুড়ায় আছিয়া ধর্ষণকান্ডের প্রতিবাদে সকল ধর্ষক ও তার সহযোগীদের প্রকাশ্যে মৃত্যুদন্ডের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে জাতীয় নাগরিক পার্টির  জেলা শাখার উদ্যোগে নরসিংদী প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এসময় উপস্থিত ছিলেন,  জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল)  এ্যাড. শিরিন আক্তার, নরসিংদী জেলা শাখার সংগঠক আওলাদ হোসেন জনি, পলাশ উপজেলার সংগঠক সাইদুল ইসলাম রাকিব,  সদস্য রেদোয়ান আহমেদ,  মো আলামিন, জহিরুল হক সহ প্রমুখ। 

এসময় বক্তারা বলেন, ধর্ষকদের বিচার না হওয়ায় সারাদেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে।  শিশু থেকে নারী ধর্ষণের শিকার হচ্ছে।  ধর্ষণ আইন সংশোধন করে দ্রুত সময়ের মধ্যে তাদের বিচার নিশ্চিত করতে হবে। নইলে আপামর জনতা নিজেরাই আইন হাতে তোলে নিয়ে ধর্ষকদের বিচার করবে।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ