• নরসিংদী
  • বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ; ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৯ আগষ্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন শিবপুরের ইউএনও 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৫:২৪ এএম
 নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন শিবপুরের ইউএনও 

স্টাফ রিপোর্ট : অত্যন্ত নিষ্ঠা ও সততার সাথে কাজ করে উপজেলাবাসীর ভালোবাসায় সিক্ত নরসিংদীর শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা: ফারজানা ইয়াসমিন। তিনি এই উপজেলায় যোগদানের পর থেকে সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে জনসেবা দিয়ে যাচ্ছেন। অনেক দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি সরকারি অর্থে নির্মিত সকল নির্মাণ কাজ সরেজমিনে ঘুরে দেখেন। ভ্রাম্যমাণ আদালতের অভিযান, বাজার তদারকি,বাল্য বিবাহ, মাদক, নারী নির্যাতন  মোবাইল কোর্ট পরিচালনাসহ সকল প্রশাসনিক কাজ দক্ষতার সাথে নিরলসভাবে করে যাচ্ছে। উপজেলার মানুষকে দিন রাত পরিশ্রমের মধ্যদিয়ে সেবা প্রদান করে যাচ্ছেন ইউএনও।  সততা ও দক্ষতার সাথে নিরলসভাবে কাজ করে জনগণের আস্থার প্রতীক হিসেবে মানুষের ভালোবাসা পাচ্ছেন তিনি। 

ইতোমধ্যে তিনি একজন মানবিক ইউএনও হিসেবে শিবপুর উপজেলাবাসীর কাছে সুনাম অর্জন করেছেন। বিভিন্ন সময় হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

উপজেলায় যোগদানের পর থেকেই প্রশাসনিক কার্যক্রমে এসেছে গতি ও পরিবর্তন। সেবামূলক মনোভাব ও সহজ-সরল আচরণের কারণে সাধারণ মানুষ সহজেই তার কাছে যেতে পারেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রবেশের জন্য আলাদা কোনো অনুমতির প্রয়োজন হয় না; যে কেউ ইচ্ছা করলে সরাসরি তার কাছে গিয়ে নিজের সমস্যা তুলে ধরতে পারেন এবং সমাধান পান বলে জানা গেছে।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ