• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: শুক্রবার, ১২ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০৪:১৫ পিএম
শিবপুরে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত 
আইনশৃঙ্খলা বিষয়ক সভা

শেখ মানিক: ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর মডেল থানার উদ্দ্যেগে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১২ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় থানা প্রাঙ্গণে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সালাউদ্দিন মিয়ার সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার, শিবপুর সার্কেল মেজবাহউদ্দিন।

এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুহসিন নাজীর, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূঁইয়া রাখিল, সহ-সভাপতি অ্যাডভোকেট খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক খান প্রমুখ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ