• নরসিংদী
  • মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ; ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ;   ৩০ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০:৪২ পিএম
নরসিংদীর মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে ভাবির মৃত্যু 
প্রতিকী ছবি

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে দেবরের ছুরিকাঘাতে এক নারীর মৃত্যু হয়েছে। নিহত গৃহবধূর নাম পারুল বেগম (৪০)।

বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মাধবদী থানার আমদিয়া গ্রামে এই ঘটনা ঘটেছে। পারুল বেগম ওই গ্রামের লোকমান হোসেনের স্ত্রী।

জানানা যায়, পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ইফতারের সময় বাড়িতে কাপড় টানানো ও হাঁস মুরগী নিয়ে ঝগড়ার এক পর্যায়ে দেবর জসিম উদ্দিন (৩৫) তার ভাবী পারুল বেগমকে ছুরিকাঘাত করেন।

গুরুতর আহতাবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে অভিযুক্ত জসিম উদ্দিন পলাতক রয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, 'ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।'

জাগো নরসিংদী টুয়েন্টিফোর ডটকম 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ