• নরসিংদী
  • মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ; ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ;   ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

সারোয়ার হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ১৬ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১:২৭ পিএম
সারোয়ার হোসেন মৃধা সাংগঠনিক সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে নরসিংদীর কৃতি সন্তান আন্ত:জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি মো. সারোয়ার হোসেন মৃধা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি)ঢাকার ইস্কাটন গার্ডেন রোডের ঢাকা লেডিস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৭ ও ২০২৭-২০২৮) এবং কাউন্সিল অধিবেশনে জেলার এই কৃতি সন্তান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

এ নির্বাচনে সভাপতি পদে কফিল উদ্দিন আহমেদ, মহাসচিব পদে মো. সাইফুল আলম ও কোষাধ্যক্ষ পদে সাইদুর রহমান নির্বাচিত হয়েছেন।

নির্বচনে ভোটগ্রহণ চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।

১২১ সদস্যের ওই কমিটির নির্বাচনে সভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ এই তিনটি পদে একাধিক প্রার্থী থাকা নির্বাচন হয়। বাকি পদগুলো একের অধিক প্রার্থী না থাকায় সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির দ্বিবার্ষিক ওই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেস আইনজীবী মামুনুর রশীদ রনী। এ সময় বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক ও সহকারী মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

ভোট গণনা শেষে বিকেল ৪টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মামুনুর রশীদ রনী।

সমিতির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. সারোয়ার হোসেন মৃধা বলেন, ‘ অত্যন্ত সুষ্ঠু ও আনন্দঘন পরিবেশে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। পরিবহন মালিকরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছেন। তিনি নবনির্বাচিত সভাপতি ও মহাসচিব এবং সারা বাংলাদেশ থেকে আসা সম্মানিত কাউন্সিলরদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। পাশাপাশি তিনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন উনার রাজনৈতিক অভিভাবক বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের প্রতি।

মো. সারোয়ার হোসেন মৃধা তার অর্পিত দায়িত্ব পালনে সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি বলেন, 'আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব সততার সাথে সফল ভাবে সম্পন্ন করতে পারি, সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই। আশা করি, আমরা সবার সহযোগিতায় পরিবহন খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারব, ইনশাআল্লাহ।

এদিকে জেলার এই কৃতি সন্তান সারোয়ার হোসেন মৃধা বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হওয়ায় জেলার বিভিন্ন সংগঠন ও ব্যক্তি পর্যাযে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শুভেচ্ছা বার্তা ভেসে বেড়াচ্ছে।
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ