• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর মেঘনা নদীতে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ০১ জুন, ২০২২ খ্রিস্টাব্দ, ০৬:৩৪ পিএম
নরসিংদীর মেঘনা নদীতে গোসল করতে নেমে শ্রমিকের মৃত্যু
প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: নদীতে গোসল করতে নেমে আর বাড়ি ফেরা হলো না যুবকের। সলিল সমাধি হলো তার। ঘটনাটি ঘটেছে নরসিংদীর মেঘনা নদীতে। নদীর পানিতে ডুবে মরা যুবকের নাম বাঁধন মীর (২০)। সে পেশায়  একজন শ্রমিক। 

বুধবার বিকাল ৪টায় তার মরদেহ উদ্ধার করেছে নরসিংদী ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে দুপুর ১টায় পানিতে পড়ে নিখোঁজ হয় সে। 

নিহত মীর বাঁধন সদর উপজেলার সাহেপ্রতাব এলাকার মীর খোরশেদ এর ছেলে ও নরসিংদী শহরের একটি প্লাস্টিক কারখানার শ্রমিক।    

নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারী এই তথ্য নিশ্চিত করেছেন। 

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, শহরের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ করতো মীর বাঁধন। দুপুর ১টার দিকে তিন বন্ধুর সঙ্গে শহরের কাউরিয়া পাড়া এলাকার নতুন লঞ্চঘাটে মেঘনা নদীতে গোসল করতে যায় বাঁধন। এসময় ঘাটের সিড়ি থেকে পা পিছলে নদীতে পড়ে পানিতে তলিয়ে নিখোঁজ হয় সে। এসময় উপস্থিত লোকজন তাকে উদ্ধারের চেষ্টায় ব্যর্থ হয়ে নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে অনেকক্ষণ চেষ্টার পর  তার লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের কর্মীরা।

 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ