• নরসিংদী
  • মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:৫১ পিএম
নরসিংদীর নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

স্টাফ রিপোর্ট : নরসিংদীতে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া জেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া নরসিংদী জেলার সার্বিক উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের দর্পণ হিসেবে কাজ করেন। জেলার উন্নয়নে প্রশাসনের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সভায় উপস্থিত ছিলেন,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এম. সাজ্জাদুল হাসান নরসিংদী প্রেস ক্লাবের সভাপতি মাখন দাস এবং সাধারণ সম্পাদক আসাদুল হক পলাশসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় সাংবাদিকরা জেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা জেলা প্রশাসকের কাছে তুলে ধরেন এবং নবাগত জেলা প্রশাসককে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ