• নরসিংদী
  • শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শনিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৬ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৯ পিএম
নরসিংদীতে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা
হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগী। ছবি : সংগৃহীত

স্টাফ রিপোর্ট: নরসিংদীতে দ্রুত বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। শুধু নরসিংদী শহরেই নয়, ডেঙ্গু জ্বরের আক্রান্তেের সংখ্যা বাড়ছে পুরো জেলা জুড়ে। গত ২৪ ঘন্টায় ৩৮ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন।

মঙ্গলবার (১ আগস্ট) সকালে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন ডা. মো: নূরুল ইসলাম।

তিনি জানান, গত ২৪ ঘন্টায় জেলার সরকারি হাসপাতালে শনাক্ত হওয়া ৩৮ জনের মধ্যে ৩৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন । এ নিয়ে হাসপাতালে মোট ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ জনে। এরমধ্যে ১০০ শয্যা জেলা হাসপাতালে ৪৯ জন, সদর হাসপাতালে ১৫ জন, মনোহরদী স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন, পলাশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৭ জন ও শিবপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ৪ জন। ২৪ ঘন্টায় হাসপাতাল থেকে  ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ১৬ জন।

জানুয়ারি থেকে মোট সেবাপ্রাপ্ত ডেঙ্গু রোগীর সংখ্যা ৩৮৪ জন। জানুয়ারি ২০২৩ হতে ডেঙ্গুতে অদ্যাবধি মারা গেছেন ১ জন।

১০০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতাল, নরসিংদীর তত্ত্বাবধায়ক ডা. এ এন এম মিজানুর রহমান বলেন, শহরের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রামাঞ্চলেও ডেঙ্গু ছড়িয়ে পড়ছে। প্রতিদিন ডেঙ্গু জ্বর ও উপসর্গ নিয়ে পরীক্ষার জন্য ভিড় বাড়ছে হাসপাতালগুলোতে। অনেকে ডেঙ্গুর উপসর্গ বুঝতে না পেরে দেরিতে হাসপাতালে আসছেন।

যথাসময়ে হাসপাতালে গিয়ে চিকিৎসকের পরামর্শ নিলে হাসপাতালে ভর্তি না হয়ে বাসায় থেকেও সুস্থ হওয়া সম্ভব বলে জানান চিকিৎসক।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ