• নরসিংদী
  • বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীতে পৃথক দুটি ঘটনায় শিশু ধর্ষণ;  অভিযুক্ত ৩ জন গ্রেফতার


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৭:০৯ পিএম
নরসিংদীতে পৃথক দুটি ঘটনায় শিশু ধর্ষণ;  অভিযুক্ত ৩ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার : নরসিংদীর শিবপুর এবং মাধবদীতে পৃথক দুটি ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ঘটনা দুটিতে শিবপুর মডেল থানা ও মাধবদী থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে  অভিযান চালিয়ে পুলিশ এক বৃদ্ধসহ তিনজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার অফিসার ইনচার্জ  (ওসি) কোহিনূর মিয়া এবং মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন। তারা বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন, শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের সাতপাইকা গ্রামের মৃত হাবিবুর রহমান ওরফে হাবিজের ছেলে আতিকুর রহমান ওরফে সেতেরা (৭০), সদর উপজেলার মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামের আমিন উদ্দিনের ছেলে মো. রাব্বি (১৪) ও একই গ্রামের সিপন মিয়ার ছেলে মো. সীমান্ত (১৪)।

শিবপুর মডেল থানা পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার উপজেলার দুলালপুর ইউনিয়নে সাতপাইকা গ্রামের ৭ বছরের এক শিশু প্রতিদিনের মতো আতিকুর রহমান ওরফে সেতেরা মিয়ার দোকানে কেনাকাটা করতে গেলে তাকে প্রলোভন দেখিয়ে দোকানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় শিশুটির ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এগিয়ে আসলে অভিযুক্ত সেতেরা মিয়া  পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে বিষয়টি তার  পরিবারকে জানায়।

এ ঘটনায় ভুক্তভোগী শিশুর পরিবার শিবপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ  অভিযান নামে এবং অভিযুক্ত আতিকুর রহমান সেতেরাকে গ্রেফতার করে।

এ বিষয়ে শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোহিনূর মিয়া জানান, অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

অপর এক ঘটনায় মাধবদী থানা পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মাধবদী থানাধীন আমদিয়া ইউনিয়নের মাথরা গ্রামে ৯ বছরের এক শিশুকে ডেকে নিয়ে শ্মশানের পাশে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে। এসময় ধর্ষণকারীরা ভিডিও ধারণ করে। পরে ভুক্তভোগী ওই শিশু বিষয়টি তার মাকে জানালে ভুক্তভোগীর মা স্থানীয় লোকজনকে বিষয়টি জানান। পুলিশ ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত রাব্বি ও সীমান্ত নামক দুই কিশোরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ধর্ষণের ভিডিও ধারণকৃত মোবাইল সেটটিও জব্দ করা হয়।

এ বিষয়ে মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, ঘটনার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের কাছ থেকে ধর্ষণের দৃশ্য ধারণ করা মোবাইল সেটটি জব্দ করা হয়। এ বিষয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করা হয়। আসামিদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ