• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর আলোকবালি ফুলকলি একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৬:৪০ পিএম
নরসিংদীর আলোকবালি ফুলকলি একাডেমির অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার প্রত্যন্ত চরাঞ্চল আলোক বালি ইউনিয়নের আলোক বালি ফুলকলি একাডেমির নিজস্ব মাঠে সেমিনার ভিত্তিক বার্ষিক ফলাফল প্রকাশ ও পঞ্চম শ্রেণির প্রাথমিক শিক্ষা সমাপনী উপলক্ষে অভিভাবক সমাবেশ ও বিদায় অনুষ্ঠান ২০২৩ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হয়।

বুধবার সকাল দশটা থেকে শুরু হয়ে দুপুর একটায় অনুষ্ঠানটি শেষ ।

হয় উক্ত অভিভাবক সমাবেশে খোরশেদ আলমের সভাপতিত্বে ,ফুলকলি একাডেমীর প্রধান শিক্ষক কাউসার মিয়ার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন পরিচালক হুমায়ুন কবির, দৈনিক স্বাধীন সংবাদের জেলা প্রতিনিধি আবুল কাশেম, স্যটির পাড়া  কালী কুমার উচ্চ বিদ্যালয় এর শিক্ষক শফিকুল ইসলাম, কাজির কান্দি আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাছির উদ্দিন, আলোকবালী পশ্চিম পাড়া আদর্শ একাডেমির প্রধান শিক্ষক নাসরিন জাহান,১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি শাহিন সরকার,ছিদ্দিকুর রহমান মেম্বার, পারুল মেম্বার, মহারানী মেম্বার, আনোয়ার হোসেন রাষ্টু, ইব্রাহিম খলিল কুরসি,কিরন মিয়া সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষ পর্বে অতিথি বৃন্দ জে এন্ড এম ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ভিত্তি প্রাপ্ত দের এবং সেমিস্টার ভিত্তিক ফলাফলে মেধাবীদের মধ্যে পুরস্কার তুলে দেন।।

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ