• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

শিবপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো শিশুর


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: বৃহস্পতিবার, ০১ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৯ পিএম
শিবপুরে ট্রাক চাপায় প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিনিধি: নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক সংস্কারের কাজে ব্যবহৃত ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত বছর বয়সী এক বাক্‌প্রতিবন্ধী শিশুর মৃত্যু হয়েছে। বুধবার বেলা আড়াইটার দিকে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

শিশুটির নাম মাইশা আক্তার। সে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাবো বাজার এলাকার ওয়ার্কশপ মিস্ত্রি মোর্শেদ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক সংস্কারের কাজে নিয়োজিত ট্রাকটি বালু নামিয়ে ফিরছিল।

বৈলাবো বাজার এলাকায় ট্রাকটি ঘোরানোর সময় পেছনের চাকায় পিষ্ট হয়ে শিশুটি ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয় লোকজন শিশুটির পরিবারের সদস্যদের খবর দেন। ঘটনার পর চালক ট্রাক রেখে পালিয়ে যান।

খবর পেয়ে শিবপুর থানার উপপরিদর্শক (এসআই) সাব্বির হোসেন ঘটনাস্থলে গিয়ে শিশু মাইশার লাশ উদ্ধার করেন এবং ট্রাকটি জব্দ করেন।

সাব্বির হোসেন বলেন, 'ট্রাকের চাকায় পিষ্ট হয়ে বাক্‌প্রতিবন্ধী শিশু মাইশার মৃত্যু হয়েছে। উপস্থিত লোকজন ট্রাকটি আটক করতে পারলেও চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ