• নরসিংদী
  • শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  শুক্রবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে ভাংচুর হয়রানির প্রতিবাদে মানববন্ধন 


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ০৫:৫১ পিএম
নরসিংদীর বেসরকারি হাসপাতালগুলোতে ভাংচুর হয়রানির প্রতিবাদে মানববন্ধন 

হলধর দাস : নরসিংদীর জেলার কয়েকটি প্রাইভেট  হাসপাতালাতে চিকিৎসাকালীন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার কারণে ভাংচুর সহ নিয়োজিত চিকিৎসক, নার্স ও কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এবং ৫ দফার দাবিতে মানববন্ধন, সংবাদ সম্মেলন শেষে স্মারকলিপি প্রদান করা হয়েছে । 

রবিবার দুপুরে নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধনের আয়োজন করে নরসিংদী জেলা প্রাইভেট হসপিটাল ক্লিনিক অ্যান্ড ডায়াগনোস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন। এতে জেলার সাড়ে ৩ শতাধিক হাসপাতাল, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিকসহ ৩ হাজার কর্মকর্তা, কর্মচারী অংশগ্রহণ করেন।
ঘন্টাকাল মানববন্ধন শেষে হাসপাতালের মালিক পক্ষ নরসিংদী প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে। 

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সনেট মোহাম্মদ নোমান বলেন, না বুঝেই ভুল চিকিৎসাসহ নানা অজুহাতে গত এক বছরে জেলায় অন্তত অর্ধশত হাসপাতালে ভাঙচুর, নার্স ও চিকিৎসক হয়রানির ঘটনা ঘটেছে। যার পুরোটাই ছিলো অনাকাঙ্ক্ষিত। 

এসব ঘটনা এড়াতে স্বাস্থ্য সেবায় নিরাপদ পরিবেশ নিশ্চিত করা, চিকিৎসক ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা প্রদান, অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচার ও হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা এবং তথ্যনির্ভর সংবাদ পরিবেশন করাসহ পাঁচটি দাবি জানান মানববন্ধনকারীরা। 

পরে তাঁরা জেলা প্রশাসক, সিভিল সার্জন ও পুলিশ সুপার বরাবর পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান করেন। ভবিষ্যতে এসব হামলা ভাঙচুরসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে নরসিংদীসহ সারা দেশে বেসরকারি চিকিৎসা সেবা বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দেন সমিতির নেতারা।

মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সমিতির সভাপতি ডা. এহতেশামুল হক,সাংগঠনিক সম্পাদক ফকরুল ইসলাম, আঞ্চলিক কমিটির সম্পাদক ওবায়দুল হক, আ: মতিন খন্দকার, ডা: এ টি এম গোলাম দস্তগীর,ভোলানাত সাহা প্রমুখ। 
 

নরসিংদীর খবর বিভাগের জনপ্রিয় সংবাদ