• নরসিংদী
  • সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ; ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Advertise your products here

Advertise your products here

নরসিংদী  সোমবার, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ;   ১১ মে, ২০২৬ খ্রিস্টাব্দ
website logo

নরসিংদীর ঐতিহ্যবাহী কিশলয় মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত


জাগো নরসিংদী 24 ; প্রকাশিত: সোমবার, ০৯ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, ০৮:২২ পিএম
নরসিংদীর ঐতিহ্যবাহী কিশলয় মডেল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

হলধর দাস : রায়পুরা উপজেলার হাসনাবাদ বাজারে প্রতিষ্ঠিত নরসিংদীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান " কিশলয় মডেল স্কুল" এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা,সাংস্কৃতিক ও পরস্কার বিতরণ অনুষ্ঠান সোমবার স্কুল প্রাঙ্গণে সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সভাপতি এম মোজাম্মেল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালিব। 

অনুষ্ঠানে ৩৫ বছর যাবৎ বিদ্যালয়টির অবদান তুলে ধরে সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য আদিয়াবাদ রাখেন সরকারী ইসলামিয়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নূর সাকাওয়াত হোসেন মিয়া, নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি জেলা সুজন সম্পাদক হলধর দাস, জেলা  সুজনের সহসভাপতি মোস্তাক আহমেদ ভূঞা,এস এম খাইরুল আমীন, সাংগঠনিক সম্পাদক সতীশ চন্দ্র বিশ্বাস,হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফুর রহমান,মির্জানগর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, ইসলামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুন অর রশীদ প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন যথাক্রমে বিদ্যালয় পরিচালনা পর্ষদের পরিচালক যথাক্রমে মহসিন উর রহমান, মোঃ কাইয়ুম মোল্লা,মো: তারেকুল ইলাম,ইমরুল নাসের,কামরুজ্জামান খান,আফজাল ভূইয়া,হুমায়ুন আহমেদ,স্থানীয় ইউনিয়ন বিএনপির সেক্রেটারি কামরুজ্জামান ভূঞা,বিএনপি নেতা মামুন মৃধা,রফিকুল ইসলাম প্রমুখ। 

অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থী,শ্রেষ্ঠ অভিভাবক,
শ্রেষ্ঠ শিক্ষক সহ প্রতিযোগিতায় বিজয়ী দুই শতাধিক শিক্ষার্থীর মধ্যে ক্র্যাস্ট পুরস্কার প্রদান করা হয়। 
 

খেলা বিভাগের জনপ্রিয় সংবাদ